Saturday, December 1, 2018

নদেরচাঁদ হাজরা



কবিতা -
জীবন রহস্য

খুঁজে চলেছি জীবন রহস্য
পাইনি
মন বারবার ছুটতে থাকে
সাময়িকতার পিছনে
দু'একটা অবশ্য পাওয়া যায়
সাময়িকতাকে গুরুত্ব দেয়না ৷
তবুও কখনো ছোটেনা
একথা বলতে পারেনা বুকে হাত দিয়ে
কিন্তু জীবন রহস্য !
তার সন্ধানে ছুটছি তো ছুটছি
সমাধান !
হয়ত অধরা
কিংবা আছে কোনো গোপন গভীরে
ঘুমিয়ে আছে
তাকে জাগাতে হবে
তবেই মিলবে কিনারা ৷

1 comment: