Monday, February 18, 2019

জগদীশ মন্ডল



কবিতা –
যায় না বেঁধে রাখা

মাঘ মাস এলে সরস্বতী আসে
আর আসে বলো কে
কে ?আসে ভালোবাসা দিন
ভ্যালেনটাইন ডে।

মখমলে শীতে গোলাপ হাতে
দাঁড়ায় ঘরের পাশে
ইকোপার্ক হয়ে ভিক্টোরিয়ায়
ভালোবাসা যে ভাসে।

কত দিন আসে চলে যায়
সৃষ্টিতে সুর তোলে
মনের কোলে প্রিয়জন কথা
দোল দিয়ে যায় দোলে।

আবার কারো লুকানো ব্যথা
হয়না তো সে বলা
দুঃখ সাগরে পাল তুলে দিয়ে
একা একা পথ চলা।

যুগে যুগে প্রেম ও বিরহ
বুকের মাঝে ঢাকা
ভালোবাসা তাই একটি দিনে
যায়না বেঁধে রাখা।

No comments:

Post a Comment