Tuesday, August 14, 2018

সায়ন মোহন্ত


কবিতা -

অনন্য স্বাধীনতা

সুনামির পর প্রথম ভোর-কে যদি স্বাধীনতা বলি তা ভ্রান্ত নয়
দুর্ভিক্ষে মৃত্যুকে মুক্তি বলা-ই শ্রেয়
পোষাক পাল্টালে স্বাধীনতার মর্যাদা ক্ষুণ্ণ হবে না ।

নিগূঢ় অভিসম্পাত ।

অনাহারে শিশুমৃত্যুকে যদি তপস্যার ফলে মুক্তি বলি
স্বাধীনতাকে অন্তত কটূক্তি করা হয় না
শিশু শিক্ষা না পেলেও হবে
এ দেশে যোগবলে জ্ঞানী হওয়া যায় ।
এখানে স্বধীনতা  গুম  হয়
লাল-নীল-সবুজ পোষাক ছদ্মবেশীর কাছে
স্বাধীনতা কোমায় আছে ।
আমাদের স্বাধীনতা বাজায় না আর বাঁশি
ওদের স্বাধীনতা কালো টাকায়  শুয়ে ফূর্তি করে বাসি ;
এ দেশে স্বাধীনতা দিবাস্বপ্ন মাত্র
আইনের চোখের কালো কাপড় ফুটোফাটি ;
স্বাধীনতা বিকৃতকাম
স্বাধীনতা নমঃ নমো ।
----------------------------------------------
ঠিকানা -
সায়ন মোহন্ত। চাষা পাড়া, কৃষ্ণনগর, নদিয়া-৭৪১১০১



No comments:

Post a Comment